
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলজিইডির উপসহকারী প্রকৌশলীকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর এবং ধাওয়া দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের কাজের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এলজিইডির একটি দল সোমবার দুপুরে কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পায় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ সময় ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের সঙ্গে এলজিইডির প্রকৌশলীদের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয় এবং বাঁশ হাতে ধাওয়া করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ সময় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সোমবার নবীনগর থানায় মামলা করা হয়।
মামলায় ঠিকাদার লোকমান হোসেন, তার গাড়িচালক বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার পর মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইএটি
- ১বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ২ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে: বাণিজ্যমন্ত্রী
- ৩দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৫মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৯লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ১০নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৫ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৯সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত