
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলজিইডির উপসহকারী প্রকৌশলীকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর এবং ধাওয়া দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত সড়ক নির্মাণকাজে নিম্নমানের কাজের অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এলজিইডির একটি দল সোমবার দুপুরে কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পায় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
এ সময় ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজনের সঙ্গে এলজিইডির প্রকৌশলীদের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয় এবং বাঁশ হাতে ধাওয়া করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ সময় ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সোমবার নবীনগর থানায় মামলা করা হয়।
মামলায় ঠিকাদার লোকমান হোসেন, তার গাড়িচালক বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার পর মঙ্গলবার সন্ধ্যায় ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইএটি
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত