বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬ ৭:১৫ পিএম

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দুই পর্বের প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর ও নিরাপত্তা কর্মীদের পেশাগত কর্তব্য, দায়িত্ব এবং দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনা প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্যে তে আইকিউএসি’র পরিচালক নিরাপত্তা সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে একটি নিরাপদ ক্যাম্পাস গঠনে সম্মিলিত দায়িত্ববোধ, সতর্কতা ও মানবিক আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য।

দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের সততা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিতীয় পর্বের টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার আব্দুল্লাহ মৃধা।

এ সেশনে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দিক নির্দেশনা, নিরাপত্তা কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, অফিস ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সার্বিকভাবে, প্রশিক্ষণ কর্মসূচিটি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সঞ্চার করে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানবিক করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ...

যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে নতুন মুখ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, ...