
নোয়াখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক এর উদ্যোগে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলার সুবর্নচর উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
এ ছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজি বীজ, ভূট্টা বীজ, আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড নিয়ে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্নচর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হারুনুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো: নুরুজ্জামান, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, টেরিটরি সেলস অফিসার মো: জোবায়ের হোসেন, ব্র্যান্ড প্রমোটার মো: রিয়াজ উদ্দিন এবং সুবর্নচর উপজেলার ডিলার মো: ফজলুল হক মোল্লা।
দিনব্যাপী এই কর্মশালায় সুবর্নচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীগণ বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবে ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীরা সচেতন হবে এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএটি
- ১শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে : ডা. জুবাইদা রহমান
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ৩শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭শহীদ জিয়ার হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১০দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
- ১গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ২চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৩‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ৪৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৮জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে





পাঠকের মতামত