
প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন অষ্টম শ্রেণিতেই থেমে গেলেও থেমে থাকেনি তার স্বপ্ন। নিজ প্রচেষ্টা, আগ্রহ এবং প্রযুক্তির প্রতি ভালোবাসা কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক তরুণ তৈরি করেছেন মোবাইল অ্যাপ, যা সমাজে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা জাগিয়েছে।
উপজেলার পশ্চিম ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে শুভ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেখানেই থেমে যায়। কিন্তু প্রযুক্তির প্রতি তার আগ্রহ তাকে থামিয়ে রাখতে পারেনি।
শুভ জানান, ছোটবেলা থেকেই সফটওয়্যার তৈরির প্রতি তার আগ্রহ ছিল। স্মার্টফোন হাতে পাওয়ার পর প্রথমদিকে গেমসে আসক্ত হয়ে পড়েন। পরে গেমসের বিভিন্ন সংস্করণ নিয়ে কাজ করতে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্টে আগ্রহ তৈরি হয়। বিশেষ করে করোনাকালীন সময়ে তিনি নিজ উদ্যোগে শেখার মাধ্যমে অ্যাপ তৈরির কাজ শুরু করেন।
এরই ধারাবাহিকতায় তিনি “তরুণ হিরো (Porn Blocker Toron Hero)” নামে একটি অ্যাপ তৈরি করেছেন, যা ইতোমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে। অ্যাপটি মোবাইল আসক্তি কমানো এবং পর্নোগ্রাফি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সহায়ক হিসেবে কাজ করবে বলে দাবি তার।
শুভ আরও জানান, বর্তমানে “Kids Launcher” নামে আরেকটি অ্যাপ তৈরির কাজ চলছে। এটি সম্পন্ন হলে শিশুদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সহজ হবে এবং অপ্রয়োজনীয় বা অনুপযুক্ত অ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি করা সম্ভব হবে।
এ বিষয়ে নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও শুভর এই উদ্যোগ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ। প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করে সমাজে পরিবর্তন আনার এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
স্থানীয়রা মনে করছেন, সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে শুভর মতো তরুণরা ভবিষ্যতে দেশের প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
এনজে
- ১বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ২বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৩রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৪ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৬গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৭ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৮৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৯ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮সূচকের বড় পতনে কমেছে লেনদেনও
- ৯প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ১০চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই





পাঠকের মতামত