
বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি দেশের লজিস্টিকস সক্ষমতা আরও শক্তিশালী করতে ৭টন এক্সপ্রেস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ৭টন এক্সপ্রেসকে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ডেলিভারি ও লজিস্টিকস অংশীদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী, ৭টন এক্সপ্রেস লিমিটেড দেশব্যাপী নথিপত্র, পার্সেল ও অন্যান্য পরিচালন সামগ্রীর নিরাপদ, দ্রুত এবং সময়োপযোগী সরবরাহ নিশ্চিত করতে এন্ড-টু-এন্ড লজিস্টিকস সহায়তা প্রদান করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৌশলগত অংশীদারিত্বের ফলে বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালনগত দক্ষতা বাড়বে এবং গ্রাহকসেবায় আসবে নতুন গতি।
বিশেষ করে ৭টন এক্সপ্রেসের বিস্তৃত নেটওয়ার্ক ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স তাদের লজিস্টিকস কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে। এর ফলে অভ্যন্তরীণ প্রক্রিয়া হবে আরও সুবিন্যস্ত, কমবে সেবা প্রদানের সময়, এবং সামগ্রিকভাবে গ্রাহক অভিজ্ঞতায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কায়সার হামিদ এবং ৭টন এক্সপ্রেস ফ্রেইট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা এই অংশীদারিত্বের দীর্ঘমেয়াদি সুফল ও পরিচালনগত কার্যকারিতা বৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গ্রাহকদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ফাইন্যান্স ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৭টন এক্সপ্রেসের সঙ্গে এই চুক্তি প্রতিষ্ঠানটির সেবার মান আরও একধাপ এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ১০চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত