
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসছে। কোম্পানিটির বিদ্যমান পরিচালকদের কাছ থেকে ৩০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে আকিজ রিসোর্স লিমিটেড।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচনার ভিত্তিতে অফ–মার্কেট লেনদেনের মাধ্যমে মোট ৩ কোটি ৭৮ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডমিনেজের পরিচালনা পর্ষদ।
নতুন মালিকানায় থাকছেন যৌথভাবে আকিজ রিসোর্স এবং কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
শেয়ার হস্তান্তরের অনুমোদনের জন্য শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ব্যবস্থাপনার অধীনে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় চালু ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রেতা পক্ষের বিদ্যমান ইস্পাত খাতের অবকাঠামোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোম্পানিটির কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এর আগেও করোনা পরবর্তী সময়ে প্রায় ৪৫০ কোটি টাকায় মুন্সিগঞ্জে অবস্থিত ম্যাগনাম স্টিল অধিগ্রহণ করে আকিজ রিসোর্স গ্রুপ। বর্তমানে কারখানাটি আকিজ ইস্পাত নামে পরিচালিত হচ্ছে।
২০২০ সালে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আইপিওর মাধ্যমে মূলধন উত্তোলন করে ভবন নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যবহার করবে বলে সে সময় জানিয়েছিল ডমিনেজ স্টিল।
কোম্পানিটির ১৫০ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০২ কোটি টাকা। বি ক্যাটাগরির কোম্পানিটির স্পন্সর পরিচালকদের হাতে আছে ৩০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অধীনে ৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় ৬১ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ লেনদেনের তথ্য অনুযায়ী ডমিনেজ স্টিলের শেয়ারদর ৬০ টাকা ৬০ পয়সা।
এএ
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত