প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০ ৮:৪৯ এএম , আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২০ ৮:৪৯ এএম

করোনাভাইরাস মহামারি কারণে মারাত্মক সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি। সহসাই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অর্থনীতির মন্দাবস্থা কাটিয়ে উঠতে আরও পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারম্যান রেইনহার্ট বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহস্পতিবার রেইনহার্ট বলেন, ‘লকডাউন সংক্রান্ত সব বিধিনিষেধ যদি প্রত্যাহার করে নেয়া হয় তাহলে হয়তো দ্রুত অর্থনীতির কিছুটা গতি ফিরতে শুরু করবে। কিন্তু পূর্ণমাত্রায় বিশ্ব অর্থনীতির গতি ফেরার জন্য আরও পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক এই মহামারির কারণে সৃষ্ট মন্দা অন্যান্য দেশের তুলনায় বেশকিছু দেশে দীর্ঘস্থায়ী হবে। এতে ধনী-গরিব বৈষম্য আরও বাড়বে। ধনী দেশগুলোর চেয়ে দরিদ্র দেশগুলোতে এ সংকটের প্রকোপ বেশি হওয়ায় সবচেয়ে দরিদ্র দেশগুলো ধনী দেশগুলোর চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

মহামারির কারণে গত ২০ বছরের মধ্যে এই প্রথম বিশ্বে দরিদ্র মানুষের সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি। এর আগেও এমন পূর্বাভাস এসেছিল। তাতে বলা হচ্ছিল, করোনার কারণে আরও অনেক মানুষ দরিদ্র হওয়ায় এতদিন ধরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যতটকু অর্জিত হয়েছিল তা হুমকির মুখে পড়বে।

শেয়ার

পাঠকের মতামত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ...

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই পরিচালনা করবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ...