
ফ্রান্সের আসন্ন ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাঁদ। ফরাসি গণমাধ্যম দ্য লোকাল ফ্রান্স-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ফ্রাঁসোয়া অলাঁদ ২০১৭ সালের নির্বাচনে পরাজয়ের পর ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। তবে সময়ের পরিবর্তনে সেই অবস্থান থেকে সরে এসে তিনি পুনরায় রাজনৈতিক ময়দানে সক্রিয় হচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ফরাসি সাপ্তাহিক মারিয়ান-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রস্তুতি নিচ্ছি”—যা তার সম্ভাব্য প্রার্থিতার ইঙ্গিত বহন করছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুব শিগগিরই তিনি এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারেন।
ইতিহাস বলছে, ফ্রাঁসোয়া অলাঁদ অতীতেও একাধিকবার এমন প্রস্তুতির কথা বলেছেন। ২০১১ সালে তিনি একইভাবে প্রস্তুতির কথা জানিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করে প্রেসিডেন্ট হন। তবে ২০১৬ সালে “প্রস্তুত” থাকার ঘোষণা দিলেও পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এদিকে বামপন্থী সোশ্যালিস্ট পার্টি-এর এই নেতা অভিবাসীবান্ধব নীতির জন্য পরিচিত। দলটি দীর্ঘদিন ধরেই ফ্রান্সে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়ে রাজনীতি করে আসছে।
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—অবশেষে কি সত্যিই ২০২৭ সালে আবারও নির্বাচনী লড়াইয়ে নামবেন ফ্রাঁসোয়া অলাঁদ; নাকি আগের মতোই শেষ মুহূর্তে সরে দাঁড়াবেন?
ফ্রান্সের রাজনীতিতে তার সম্ভাব্য প্রত্যাবর্তন ইতোমধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত