
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়। বন্দর কর্তৃপক্ষের দাবি, এটি বন্দরের অপারেশন ইতিহাসে একটি অনন্য মাইলফলক।
শুক্রবার (১ মে) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ অর্জন চট্টগ্রাম বন্দরের সামগ্রিক সক্ষমতার এক বড় প্রতিফলন।
এক লিখিত বিবৃতিতে বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দর ও টার্মিনাল অপারেটরের সুদক্ষ ব্যবস্থাপনায় গত ৩০ এপ্রিল একদিনে নিউমুরিং কনটেইনার টার্মিনালে ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এ টার্মিনালের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা বন্দরের সামগ্রিক সক্ষমতার বড় বহিঃপ্রকাশ।
এর আগে চলতি মাসের ১১ এপ্রিল একদিনে ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড ছিল। অল্প সময়ের ব্যবধানে নিজের রেকর্ড নিজেই ভেঙে বন্দর তার ক্রমবর্ধমান সক্ষমতা ও কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই অর্জন সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড দেশের অর্থনীতিতে ইতিবাচক গতি সঞ্চার করবে।
এএ
- ১থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৬ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৭নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৮ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৯স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১০দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত