জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৬ ৯:২৫ এএম

বাজার, মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে “আলোর পথ যুবসংঘ”। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ পরিচ্ছন্নতা অভিযান। স্থানীয়দের মাঝে কর্মসূচিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

যুবসমাজকে সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করতে আলোর পথ যুবসংঘের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনের নেতাকর্মীরা বাজার এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি মসজিদ ও মন্দিরের আশপাশও পরিচ্ছন্ন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গাজী হেলাল মোর্শেদ মামুন ও শেখ আল আমিন, সাধারণ সম্পাদক মোল্লা ইসরাফিল ও শেখ রুবায়েদ হোসেন অনি, সাংগঠনিক সম্পাদক শেখ অজিয়ার রহমান ও হাওলাদার মিকাইল হুসাইন, প্রচার সম্পাদক হাওলাদার রেজাউল ইসলাম ও হাওলাদার মেহেদী হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিন্দোল বাগচী বাপ্পা এবং সদস্য শেখ সিয়ামসহ অন্যরা।

সংগঠনের সভাপতি গাজী হেলাল মোর্শেদ মামুন বলেন, “সমাজকে সুন্দর রাখতে শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও দায়িত্ব পালন করতে হবে। তরুণরা এগিয়ে এলে সমাজ আরও পরিচ্ছন্ন ও সচেতন হবে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।”

এসময় স্থানীয় একাধিক বাসিন্দা যুবকদের এমন উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “ছেলেদের এমন কাজ দেখে সত্যিই খুব ভালো লাগছে। এখনকার সময়ে তরুণরা সমাজের ভালো কাজে এগিয়ে আসছে, এটা আমাদের জন্য গর্বের।”

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...