জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৬ ২:৩৬ পিএম

অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালটির চীফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।

শনিবার সিরাজগঞ্জে সদ্য সনদ প্রাপ্ত নতুন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও নিরপেক্ষতা আবু সাইদ হত্যা মামলার রায়ের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে। যেখানে ঢালাওভাবে সবাইকে একইভাবে সাজা না দিয়ে তাদের অপরাধ অনুযায়ী আলাদা আলাদা সাজা দেওয়া হয়েছে।

কে কোন রাজনৈতিক দলে সেটা দেখা হচ্ছে না জানিয়ে এটর্নি জেনারেল বলেন, আলোচিত মামলাগুলোর মধ্যে ২২টি বিচারাধীন আছে, ৩১টি মামলা খুব শীগ্রই বিচারের সম্মুখীন হবে এবং ৪০৫টি মামলার তদন্ত চলছে।

কোন মামলার সাক্ষীর নিরাপত্তা নিয়ে শংকা নেই উল্লেখ করে এক প্রশ্নের জবাবে চীফ প্রসিকিউটর বলেন, আমি দায়িত্ব পাবার পরেই সারাদেশের এসপিদের বলেছি এই মামলাগুলোর সকল সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে।

এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেলসহ অন্যান্য অতিথি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার ...