
সৌদি আরবের জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লা জেলার বাসিন্দা নূর-এ-আলম (৪২) ও ইউনুস মিয়া (৪৮)। শনিবার তাদের পরিবার মৃত্যুর খবর পায়।
নূর-এ-আলম নাঙ্গলকোট উপজেলার বটলী ইউনিয়নের বাসুদাই গ্রামের প্রয়াত খলিলুর রহমান সওদাগরের ছেলে এবং ইউনুস মিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়া গ্রামের সাবির আলীর বড় ছেলে।
প্রতিবেদন অনুসারে, নূর-এ-আলম ও ইউনুস মিয়া যৌথভাবে রিয়াদে একটি ব্যবসা পরিচালনা করতেন।
শুক্রবার দোকানের জন্য পণ্য নিয়ে জেদ্দা থেকে রিয়াদে ফেরার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং চালকসহ আরো দুজন আহত হন।
দুই বন্ধু এ বছরের ঈদুল আজহায় দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী এবং নূর-এ-আলমের ভাগ্নে মনির হোসেনের মতে, দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, নূর-এ-আলম, ইউনুস মিয়া এবং একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন এবং চালক গুরুতর অবস্থায় রয়েছেন।
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত