জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৬ ১২:৪৫ পিএম

ঝিনাইদহ সদর উপজেলায় বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের মজিবর খাঁ (৬০) ও তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সকাল সাতটার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান পরিষ্কার করছিলেন মজিবর খাঁ। একপর্যায়ে ফ্যানটি বন্ধ হয়ে গেলে তিনি তা পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ফ্যানটি তার বুকের ওপর পড়ে। স্বামীকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...