প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০ ৮:২৮ এএম

নিষেধাজ্ঞার আগে রফতানির অনুমতিপ্রাপ্ত ২৫ হাজার টন পেঁয়াজ ছাড়ের অনুমতি দিয়েছে ভারত। দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও ঢাকার ভারতীয় কমিশনের সূত্রকে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

সূত্র বলেছে, ভারত প্রায় ২৫ হাজার টন পেঁয়াজ (ইতোমধ্যে ট্রানজিট বা রফতানির জন্য প্রস্তুতকৃত) বাংলাদেশে রফতানির অনুমতি দিয়েছে। সূত্রটির মতে, বাংলাদেশের সঙ্গে ‘বিশেষ সম্পর্কের খাতিরে’ রফতানির এ অনুমতি দিয়েছে ভারত।

কূটনৈতিক সূত্রটি আরও বলেছে, আজ শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এতে ভারতের বিভিন্ন সড়কে প্রায় ২৫০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকা বন্ধ হয়ে যায়।

এদিকে ভারতের পেঁয়াজ ছাড়ের অনুমতির বিষয়টি ইতোমধ্যে ভারতে বাংলাদেশের হাইকমিশার মুহাম্মদ ইমরান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে জি নিউজ।

ভারতীয় কৃষিপণ্যের মূল্য নির্ধারণকারী সংস্থা ‘ন্যাপেড’ গত সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে হঠাৎ করে প্রতি মেট্রিক টন । এতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। কেজিতে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যায় ৪০-৫০ টাকা। তবে গত দুই দিন পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

পরে পেঁয়াজ রফতানি শুরু করতে ভারতকে অনুরোধ জানিয়ে । দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়ার কথা উল্লেখ করেই বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠি পাওয়ার দুইদিন পরেই পেঁয়াজ ছাড়ের অনুমতি দিল মোদি সরকার।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের ...

১০ জেলায় বন্যার আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে এবং ভারতের সীমান্তবর্তী উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার ...

জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতা ...

রাষ্ট্রদূত আব্দুল মুহিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় ‌‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন ...

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...