ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৩, ২০২৬ ৪:০৮ পিএম , আপডেট: মে ২৩, ২০২৬ ৪:১৮ পিএম

গণফোরামের কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলটির কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে মুহাম্মদ উল্লাহ মধু বলেন, ২০১১ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের “রুগ্ন রাজনীতির বিরুদ্ধে সুস্থ ধারার রাজনীতি” প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দিয়ে তিনি গণফোরামের রাজনীতিতে যুক্ত হন। প্রায় দেড় দশকের রাজনৈতিক যাত্রায় তিনি ছাত্র ফোরামের সদস্য সচিব ও সাধারণ সম্পাদক, যুব ফোরামের সদস্য সচিব এবং গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য, তথ্য ও গণমাধ্যম সম্পাদকসহ সর্বশেষ প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তাঁকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সভাপতি পরিষদের সদস্য সিনিয়র অ্যাডভোকেট এ.কে.এম জগলুল হায়দার আফ্রিকসহ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের “বিনা ভোটের নির্বাচন”, ২০১৮ সালের “রাতের ভোট” এবং ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। পাশাপাশি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে গণফোরামের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি।

তবে “একান্ত ব্যক্তিগত কারণ” দেখিয়ে দলটির কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুহাম্মদ উল্লাহ মধু।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে তারুণ্যের আত্মত্যাগকে যারা ভিন্নভাবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে বাংলার শ্রেষ্ঠত্ববাদ, মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, ধর্মীয় সহনশীলতা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাবো।

সবশেষে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের লড়াই আমৃত্যু চলবে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

গোলাম পরওয়ার গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ...

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ...