
প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশের স্বনামধন্য হ্যান্ডক্রাফটেড ডেজার্ট ব্র্যান্ড কাভাজোর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা বিশেষ লাইফস্টাইল সুবিধা উপভোগ করবেন।
এই চুক্তির আওতায় প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্মদিনে শুভেচ্ছা স্মারক হিসেবে কাভাজোর পক্ষ থেকে কেক প্রদান করা হবে।
এছাড়াও, প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক ও নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা কাভাজোর সকল আউটলেটে মোট বিলের ওপর ১০% ছাড় উপভোগ করবেন।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ এবং প্রিমিয়াম ব্যাংকিং হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ।
কাভাজোর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যান্ড এক্সিকিউটিভ শেফ জারিন তাসনিম ওমর এবং সিনিয়র এক্সিকিউটিভ রাশেদ-উল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি অর্থবহ লাইফস্টাইল সুবিধা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের ফলে আমাদের গ্রাহকরা বছরজুড়ে এক্সক্লুসিভ সুবিধা ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করবেন।”
এই উদ্যোগ গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। ব্যাংকটি বাছাইকৃত লাইফস্টাইল সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৯হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত