
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।
কর্মসূচিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. ব্যাংকের এমডি অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে।
২. দলীয় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৩. এস আলমকে শাস্তির আওতায় আনতে হবে এবং গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে হবে।
৪. গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় মানববন্ধনস্থলে সংক্ষিপ্ত সময়ের জন্য পথচারীদের ভিড় তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
বিএইচ
- ১যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ২সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে: টিআইবি
- ৩মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ
- ৪পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ
- ৫আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ, প্রবাসীর স্ত্রী আটক
- ৬সব শিক্ষকই ঢাকায় বদলি হতে চান : শিক্ষামন্ত্রী
- ৭ভাঙ্গুড়ার সাবেক এমপি পুত্র রাসেলসহ দুইজন ঢাকা থেকে গ্রেপ্তার
- ৮পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৯যমুনা ভাঙণে নিঃস্ব বৃদ্ধাকে সহায়তা ইউএনওর
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৪চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৭শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৮নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৯পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ১০পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন





পাঠকের মতামত