
শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর শ্যালক আবু বক্কর সিদ্দিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর সিদ্দিক জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে। কয়েকবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে চালকের সঙ্গে কথা বলেন। পরে ইজিবাইক চালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
তার (আবু বক্কর সিদ্দিক) অভিযোগ, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে।
তবে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। তিনি জানান, এমপি আমির হামজার ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁর শ্যালকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
টিআর
- ১জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৪‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৮এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৯বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ১০যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৫মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত