
আরও একবার নিজেকে নতুন করে চেনালেন লিওনেল মেসি। ফুটবল পায়ে আবারও দেখালেন নিজের জাদু। গেটাফের বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন বড় জয়, রেখেছেন লা লিগার লড়াইয়েও। এই ম্যাচের পর আবারও প্রশ্ন উঠল মেসির বার্সেলোনায় থাকা নিয়ে।
এই প্রশ্নের উত্তরে বার্সা কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, এই সিদ্ধান্তটা কেবলই মেসির হাতে। গেটাফের বিপক্ষে দারুণ এক জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এটি জানান তিনি। তবে কোম্যানের আশা, আরও কয়েক বছর বার্সেলোনাতেই থাকবেন মেসি।
তিনি বলেন, ‘আমার যদি মেসির সঙ্গে কথা হয়, সেটা আমি আপনাদের বলব না। বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত তার হাতে। সে কখনো মনোযোগ হারায় না। যদি সেটা করে, আপনি তার খেলায় সেটা বুঝতে পারবেন না। আমাদের তাকে দরকার। গেটাফে ম্যাচে সে এটা আবারও দেখিয়েছে। আশা করি সে আরও কয়েক বছর এখানে থাকবে।’
গেটাফের বিপক্ষে জয়ের পর শীর্ষে থাকা দুই ক্লাবের সঙ্গে ব্যবধান কমেছে বার্সেলোনার। যদিও এক ম্যাচ কম খেলা বার্সা ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে। কোম্যান অবশ্য মনে করেন, বাকিদের চেয়ে শক্তিশালী নয় তার দল।
তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা অন্য তিন দলের চেয়ে বেশি শক্তিশালী। তারাও ম্যাচ জিতছে, এবং আমাদের সবারই কঠিন ম্যাচ আছে সামনে। শেষদিন পর্যন্ত লড়াই চলবে।’
/এমএইচ
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত