
উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ)-এর উদ্যোগে গত ৬ জুন ২০২৬ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক বর্ণাঢ্য সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার, চেয়ারম্যান, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই), ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন-আল-রশিদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফএনএর চিফ অ্যাডভাইজর এবং ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল, নিউইয়র্কের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান মজুমদার।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএনএ) সাবেক সভাপতি ও ইনফার্মারি হেলথ, অ্যালাবামার মেডিসিন বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দিন, বিডিএফএনএর সহ-সভাপতি ও নিউইয়র্কের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. মোস্তাফিজুর রহমান টিংকু এবং প্রাইম হেলথ, নিউইয়র্কের মেডিকেল ডিরেক্টর ও সিইও ডা. নীল এন. টিংকু।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএফএনএর সভাপতি এবং জেফারসন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সদস্য ডা. ইবরুল চৌধুরী।
সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডা. নাসরিন শাহানা চাঁদনী, ডা. মাহবুবুর রহমান লিপন এবং ডা. খায়রুল সিদ্দিক রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিএফএনএর সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালের সিনিয়র সায়েন্টিস্ট ডা. জাহিদ দেওয়ান শামীম।
বক্তারা বাংলাদেশ ও উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবা খাতে নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নতুন প্রজন্মের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের সংযোগ স্থাপনে বিডিএফএনএ, ড্যাব এবং দেশে-বিদেশের অন্যান্য চিকিৎসক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, গবেষণা সহযোগিতা এবং চিকিৎসাসেবার সামগ্রিক মানোন্নয়নের ক্ষেত্রেও এসব সংগঠনের ইতিবাচক অবদান রাখার সুযোগ রয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও প্রবাসী চিকিৎসকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ) একটি অলাভজনক পেশাজীবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি স্বাস্থ্যসেবা ও কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত চিকিৎসকরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৪চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন





পাঠকের মতামত