
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী প্রাইভেটকার ধাওয়া করে আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এই অভিযান চালানো হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারে থাকা এক নারী ও এক পুরুষ আরোহী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে প্রাইভেটকারযোগে ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বড়দারোগাহাট এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মাত্র কয়েক মিনিটের মধ্যে গাড়িটি জব্দ করতে পারলেও এর আরোহীরা ততক্ষণে পালিয়ে যায়।
জব্দকৃত প্রাইভেটকারটি থানা হেফাজতে নিয়ে মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেলের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে একটি সন্দেহভাজন গ্যাসের সিলিন্ডার বা ট্যাংকি দেখতে পায় পুলিশ। পরে মেকানিক ডেকে এনে বিশেষ কৌশলে তৈরি ওই ট্যাংকিটি কাটা হলে ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. রাসেল সাংবাদিকদের জানান, বর্তমান সরকার ও পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সমাজ থেকে নেশা নির্মূল করতে পুলিশ রাতদিন কাজ করে যাচ্ছে। এই বড় চালানের পেছনে থাকা চোরাচালানিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এখন গাড়ির রেজিস্ট্রেশন ও চেসিস নম্বরের সূত্র ধরে এর প্রকৃত মালিক ও চালককে অনুসন্ধানের কাজ চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুলের নেতৃত্বে এসআই জাফর ও এসআই আশরাফসহ পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টিআর
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত