জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৬ ৫:২৬ পিএম

শেরপুরে তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ কিশোরদের হামলার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আল মুহতাসিম সায়িব (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত সায়িব শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পৌর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা মালেক মিয়ার একমাত্র সন্তান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ মে তাতালপুর বিএম কলেজ রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ একদল কিশোর গ্যাং সদস্য সায়িবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ৮ জুন সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের বাবা মালেক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনো বাবা-মায়ের যেন আর এভাবে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সায়িবের স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মঙ্গলবার (৯ জুন) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। ভুক্তভোগীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...