
রাশিয়ায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যুবক মাফল। রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনদের অভিযোগ, রাজমিস্ত্রির কাজের প্রতিশ্রুতি দিয়ে মাফলকে রাশিয়ায় পাঠানো হলেও প্রতারণা করে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা।
নিহত মাফল মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা এলাকার বানু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ১২ দিন আগে উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমান মাফল। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই পরিস্থিতি পাল্টে যায়। গত ২৯ মে থেকে পরিবারের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল রোববার স্বজনরা জানতে পারেন, রাশিয়ায় একটি ড্রোন হামলায় মাফল নিহত হয়েছেন।
নিহতের স্বজনদের দাবি, বিদেশ পৌঁছানোর পর মাফল ফোনে জানিয়েছিলেন যে তাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। রাজমিস্ত্রির কাজের কথা বলে নেওয়া হলেও তাকে জোরপূর্বক যুদ্ধসংক্রান্ত বিপজ্জনক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহতের চাচা আনিছ অভিযোগ করে বলেন, যে এজেন্সির মাধ্যমে মাফল রাশিয়ায় গিয়েছিলেন, তারা কাজের মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তিনি এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশি এমন ভয়াবহ প্রতারণার শিকার না হন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।
এদিকে মাফলের ভাই আশরাফ এবং বোন আছিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আছিয়া আরও অভিযোগ করেন, তার ভাইসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশিকে একইভাবে প্রতারণার মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে রাখা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এনজে
- ১ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ২পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৩সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৪কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ৫এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৬সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৭বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত