নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬ ১১:৪৮ এএম

পোশাকশ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এর ফলে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত অফিসার এসআই ফারহানা সুলতানা জানান, “সকাল থেকে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে রেখেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা। এর ফলে সড়কটির উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।  তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করছেন।”

এদিকে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি করেছে। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

এইচএসবিসির বিরুদ্ধে আইন লঙ্ঘন ও কর্মী বঞ্চনার অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবি

এইচএসবিসি বাংলাদেশের রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধের ফলে চাকরি হারানো ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা ব্যাংকটির বিরুদ্ধে শ্রম আইন ...

বিপিজিএ‍’র নতুন সভাপতি ইউনুছ, সম্পাদক সিফাত

বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শাহজালাল ...

আইআইএসসি অ্যালামনাইদের পুনর্মিলনী ও সাবেক অধ্যক্ষ কেফায়েতুল্লাহর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (আইআইএসসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গার্লিক অ্যান্ড জিঞ্জারে অ্যালামনাই পুনর্মিলনী এবং ...