জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২১, ২০২৬ ৯:০১ পিএম

গাজীপুরের কালীগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটি ব্যবসায়ীকে জরিমানা এবং ইয়াবা বহনকারীকে জেল দিয়েছেন আদালত। উপজেলার নাগরী ইউনিয়নের গাড়ারিয়া ও রাথুরা গ্রামে এবং তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে দণ্ড দেওয়া হয়।

রবিবার (২১ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তাদেরকে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের বাসিন্দা হুমায়ুন শেখ (২৮) এবং তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদাত্তী গ্রামের আবির দেওয়ান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সরকারি অনুমোদন ছাড়া কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে হুমায়ুন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে তার কাছ থেকে জরিমানার এক লাখ টাকা আদায় করা হয়।

অপরদিকে, অভিযানে তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের আবির দেওয়ানকে তিন পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

মামলাগুলো পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম মিয়া ও মাসুদ রানা। আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

তিনি আরো বলেন, পরিবেশ ধ্বংসকারী অবৈধ মাটি উত্তোলন এবং মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...