
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেক মানুষ হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।
এ বিষয়ে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠানটির মতে, বর্তমান নিষেধাজ্ঞা বহাল থাকলে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ভেনেজুয়েলায় অর্থ ও ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়বে। এতে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
সিইপিআরের আন্তর্জাতিক নীতি পরিচালক অ্যালেক্স মেইন বলেন, আগের দুর্যোগগুলোর সময়ও আমরা দেখেছি, মার্কিন নিষেধাজ্ঞা ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলা সরকারকে অবশ্যই ভূমিকম্প-পরবর্তী ত্রাণ গ্রহণ, বণ্টন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার স্বাধীনতা দিতে হবে। বর্তমান মার্কিন ও অন্যান্য নিষেধাজ্ঞা এই ত্রাণ কার্যক্রমকে দুর্বল করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।
সূত্র: আল-জাজিরা
এনজে
- ১চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ২সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৩ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৪রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৫ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৮আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৯শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ১০নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু





পাঠকের মতামত