জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬ ৫:২৭ পিএম

নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও র‌্যালি করেছে মানবাধিকার সংগঠন “অধিকার”।

শুক্রবার (২৬ জুন) সকালে মানবাধিকার সংগঠন “অধিকারের” মাগুরা জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মানববন্ধন শেষে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করে শহরে শান্তিপূর্ণ র‌্যালি বের হয়।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...

কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাটাগরির সদস্য ...