
চলতি বিশ্বকাপের নকআউটের পর্বে আরও একটি একতরফা ম্যাচ উপহার দিলো ফ্রান্স।। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে সুইডিশদের ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।
এতে চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় হয়ে গেছে সুইডেনের। অন্যদিকে দাপুটে জয়ে ফ্রান্স নিশ্চিত করেছে শেষ ষোলো।
নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে সুইডেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সময়ের সঙ্গে সঙ্গে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পরিসংখ্যানেও ছিল ফ্রান্সের একচ্ছত্র আধিপত্য। প্রথমার্ধে কিলিয়ান এমবাপের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া মাইকেল অলিজের দুর্দান্ত এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে।
তবে বিরতির ঠিক আগে ব্যবধান গড়ে দেয় ফ্রান্স। দারুণভাবে সাজানো একটি শর্ট কর্নার থেকে বল পেয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন এমবাপে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। মাইকেল অলিজের চমৎকার থ্রু পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
ম্যাচের ৭৪তম মিনিটে আবারও অলিজের নিখুঁত পাসে রক্ষণভাগ ভেঙে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেন ফরাসি অধিনায়ক। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল।
এই জয়ে শেষ ষোলোতে উঠে গেছে ফ্রান্স। আগামী রোববার ফিলাডেলফিয়ায় রাউন্ড অব ১৬-তে তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।
অন্যদিকে, সুইডেনের বিশ্বকাপ যাত্রা শেষ হলো শেষ ৩২ থেকেই। ১৯৯০ সালের পর এবারই প্রথম এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো সুইডিশদের।
এনজে
- ১এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ২কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৩কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৪রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৫বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৬ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৮কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত