
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শাওনের মন্তব্য উস্কানিমূলক এবং শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, ভারতের একটি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সংক্রান্ত খবর প্রকাশের কয়েক দিনের মধ্যেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং জনসাধারণকে উসকে দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির একটি প্রচেষ্টা।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হলেও পরে তাকে মুক্তি দেওয়া হয়। নাঈম আহমাদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনার অংশ হিসেবেই তাকে মুক্তি দিয়েছিল—এমন গুঞ্জন বিভিন্ন মহলে ছিল। তবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি বলেও দাবি করেন তিনি। তার মতে, সে সময় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হলে শাওন এখন এ ধরনের মন্তব্য করার সাহস পেতেন না।
জেডিপির আহ্বায়ক বলেন, বর্তমান সরকারের কেউ যদি শাওনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিয়ে থাকেন, তবে সেটি শেষ পর্যন্ত ‘বুমেরাং’ হবে।
সংবাদ সম্মেলনে মেহের আফরোজ শাওনকে বয়কটের আহ্বান জানিয়ে নাঈম আহমাদ বলেন, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সব গণমাধ্যম ও প্রতিষ্ঠান তার সঙ্গে কাজ করা থেকে বিরত থাকবে বলে প্রত্যাশা। একই সঙ্গে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান তাকে সম্পৃক্ত করলে জনমনে ক্ষোভ সৃষ্টি হতে পারে।
এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রতি সতর্কবার্তা দিয়ে নাঈম আহমাদ অভিযোগ করেন, শাওনের সঙ্গে প্রকাশ্য ঘনিষ্ঠতা রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জুলাইবিরোধী শক্তির সঙ্গে কোনো ধরনের সখ্যতা পরিহারের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইনু শেখ হাসিনার ‘আগ্রাসনের মদদদাতা’ এবং তার বিরুদ্ধে দেওয়া ১০ বছরের সাজা ‘জুলাইয়ের সঙ্গে প্রতারণা’।
তিনি বলেন, ইনু ভবিষ্যতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিনে মুক্তি পেতে পারেন, যা জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে আওয়ামী লীগের জোটসঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদসহ ১৩টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল আলিম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
এ সময় দলের প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ, যুগ্ম সদস্যসচিব মাহতাব হোসেন সাব্বির, নাজমুন নাহার হাফসা, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য শেহনাজ রশিদ খান, আবদুল হামিদ এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত