
গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার ঝুট (বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র প্রদর্শন ও মোটরসাইকেল মহড়ার ঘটনায় বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে ব্যবসায়ী নুরুজ্জামান জামান। মামলায় অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) টঙ্গী পূর্ব থানায় এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন রাজন (৩০), জাহাঙ্গীর শেখ (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল খাবরী (২৮) এবং নয়ন (২০), মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) এবং রনি খাঁ (৩৯)। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বাদী ব্যবসায়ী নুরুজ্জামান জামান উল্লেখ করেন তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী শিল্প এলাকায় ঝুট ব্যবসা করে আসছেন। গত ২৭ জুন (শনিবার) টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ তার সহযোগীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিবে না বলে জানালে অভিযুক্তরা পরদিন ২৮ জুন (রবিবার) অস্ত্রসহ শতাধিক মোটরসাইকল নিয়ে এলাকায় মহড়া দেওয়া হয়। এসময় তারা কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে প্রবেশ করে ঝুট বিক্রি না করার জন্য হুমকি দেয় এবং তার ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। ঘটনার ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। টঙ্গী শিল্পাঞ্চলের প্রধান সড়কে প্রকাশ্যে অস্ত্রসস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, ও শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর কোনো ধরনের বিশৃঙ্খরা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকাশ্যে অস্ত্রের মহড়ার পর তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা শিল্পাঞ্চলে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতসহ প্রভাব বিস্তারের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
মামলার প্রধান আসামী টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ থাকায় এসব বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সমভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, সিসিটিভি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রকাশ্যে অস্ত্রসস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে মহড়ায় কারা অংশ নিয়েছিল এবং কার কী ভূমিকা ছিল, তা যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম বলেন, বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অবগত করা হয়। তদন্তে যুবদলের কোনো নেতাকর্মীর ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে অস্ত্রসস্ত্রসহ মোটরসাইকেল মহড়ার ঘটনার মামলার আসামি ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলুকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী স্বাক্ষরিত বহিষ্কার পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি-আদর্শ পরিপন্থি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ্ উদ্দিনের নির্দেশনায় বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
এনজে
- ১রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
- ২কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৩দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ৪ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল
- ৫শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৬ যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৮উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ৯জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ১০আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৩যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৬ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৭খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা
- ৮দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৯থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১০বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’





পাঠকের মতামত