জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ ৫:৩৩ পিএম , আপডেট: জুলাই ৭, ২০২৬ ৫:৩৬ পিএম

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দীদের সুযোগ-সুবিধা এবং খাদ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

এ সময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সায়রা ভানু নামে এক ভারতীয় নারী কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে অন্যান্য কারাবন্দীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কারারক্ষীদের উদ্দেশ্যে বন্দীদের সঙ্গে মানবিক, সহনশীল ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাদ্যের মান সন্তোষজনক বলে মন্তব্য করেন। পাশাপাশি রান্নাঘরে গ্যাস সংযোগ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) এ.কে.এম.দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ কারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...