
বেতন-ভাতা বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা এবং বিভাগীয় কর্মচারীদের মতো সমান সুযোগ-সুবিধার দাবিতে বাগেরহাটে সমাবেশ করেছেন ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীরা।
সমাবেশে বক্তারা বলেন, একই ধরনের দায়িত্ব পালন করলেও বিভাগীয় ও অবিভাগীয় কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বৈষম্য চলে আসছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমানে সারা দেশে ডাক বিভাগের প্রায় ২৩ হাজার ২১ জন অবিভাগীয় কর্মচারী কর্মরত রয়েছেন। অথচ তারা নামমাত্র ভাতায় কাজ করছেন। একজন অবিভাগীয় পোস্টমাস্টার মাসে ৪ হাজার ৪৬০ টাকা, একজন রানার ৪ হাজার ১৯০ টাকা এবং একজন পিয়ন ৪ হাজার ৩৫৪ টাকা ভাতা পান। এছাড়া তাদের চাকরির কোনো স্থায়ী নিশ্চয়তা নেই।
বক্তারা আরও বলেন, বহুবার বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং আন্দোলনের কর্মসূচি পালন করতে গেলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তা দমন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা।
তারা বলেন, একই প্রতিষ্ঠানে একই ধরনের দায়িত্ব পালন করেও বিভাগীয় কর্মচারীরা ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, পেনশনসহ বিভিন্ন সুবিধা পেলেও অবিভাগীয় কর্মচারীরা এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্যের অবসান চেয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা বাঁচতে চাই, কাজের ন্যায্য মূল্য চাই। দীর্ঘদিনের এই বৈষম্য থেকে মুক্তি চাই।
সমাবেশে উপস্থিত ছিলেন নিমাই পদ দাশ, হাওলাদার বাশারুল, সিরাজুল ইসলাম, জীবন কৃষ্ণ সরকার, বোরহান উদ্দিন, হরিদাশ চন্দ্র রায়, আল মামুন, ইমরানসহ অবিভাগীয় ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।
টিআর
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত