
স্বর্ণের মত রূপার মান অনুযায়ী চারটি নতুন ক্যাটাগরি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ক্যাটাগরি অনুযায়ী, ভালো মানের রূপা ২২ ক্যারেট, এরপর ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে রূপার হিসাব করবে বাজুস, যা বাংলাদেশে এই প্রথম। এখন থেকে দেশের বাজারে এ চার ক্যাটাগরিতে রূপা কেনাবেচা চলবে।
রোববার (২০ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আগে রূপার কোনো ক্যাটাগরি ছিল না। মান অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিতেই এখন স্বর্ণের ন্যায় রূপার দামও কমানো বাড়ানো হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বর্ণের মতো রূপার মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের হলমার্কিংয়ের আওতায় আনার জন্য রূপার অলংকারের মূল্য নির্ধারণ করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) হতে বাংলাদেশের বাজারে রূপার অলংকারের মূল্য কার্যকর হবে।
নতুন ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করেছে।
এদিকে বাজুসের সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর থেকে দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৪ হাজার ৫৬০ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হচ্ছে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই





পাঠকের মতামত