
ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে এক রাতে দুটি বাড়িতে পৃথক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও বেঁধে রেখে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার (পুত্রবধূ সুমি রাণী দাস) সূত্রে জানা যায়, গত রাতে অনুমান আড়াইটার দিকে চর চান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের হারাধন চন্দ্র দাসের (৭৪) নতুন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এর মধ্যে ৩ জন ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধ হারাধন চন্দ্র দাসকে হাত-পা বেঁধে ফেলে। পরে তার পুত্রবধূকে (সুমি রাণী দাস) দেশীয় অস্ত্র কিরিচ দিয়ে জিম্মি করে ঘরের স্টিল আলমারির তালা ভেঙে ফেলে ডাকাতরা। তারা আলমিরাতে থাকা নগদ ত্রিশ হাজার টাকা এবং অনুমান ২.৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
একই রাতে একই গ্রামের উত্তর চর চান্দিয়া আবদুস সোবহানের ছেলে আবদুল করিমের (৩৭) নতুন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখানেও অনুমান ৬-৭ জনের একটি ডাকাত দল বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই পরিবারের সবাইকে বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্র কিরিচ দিয়ে জিম্মি করে ফেলে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে অনুমান ২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ২০ হাজার টাকা লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
একই রাতে পর পর দুটি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত