নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬ ১:২৩ পিএম

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, নতুন কারিকুলাম করা হচ্ছে না। বর্তমানে যে কারিকুলাম রয়েছে, সেটিই সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

পাঠ্যবই ছাপানোর কাজে ১৬ বছরের বঞ্চিতদের ফেরানো হবে: মাহদী আমিন
ড. মাহদী আমিন বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকে বলেন, আমরা নতুন কারিকুলাম করছি। না, আমরা নতুন কারিকুলাম করছি না। বর্তমান কারিকুলামে প্রয়োজনীয় পরিমার্জন, পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজন—অর্থাৎ ব্যাপক পরিসরে পরিমার্জনের কাজ করছি।’

প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের চেয়ে কারিকুলামের সংস্কার বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বহু বছর ধরে স্পষ্ট করে বলে আসছেন, তিনি কেবল ইট-পাথরের অবকাঠামোতে বিনিয়োগ করতে চান না। তার মূল লক্ষ্য এমন একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষকরা দক্ষ হবেন এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের যোগ্যতা অর্জন করতে পারবে।’

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ ছাড়া শিক্ষা সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...