
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই ট্যাংকারে থাকা এক ভারতীয় ক্রু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আইআরজিসি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, তারা দুটি ‘দুর্বৃত্ত সুপারট্যাংকার’ অকেজো করে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ট্যাংকার দুটি নিজেদের নেভিগেশন সিস্টেম (দিকনির্দেশনা ব্যবস্থা) বন্ধ রেখে ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে একটি ‘মাইনযুক্ত পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে বিবৃতিতে আইআরজিসি ট্যাংকারগুলোর নাম বা হামলার সময় নির্দিষ্ট করে উল্লেখ করেনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওমানের আঞ্চলিক জলসীমায় থাকা অবস্থায় তাদের আল-বাহিয়া এবং মোম্বাসা নামের দুটি ট্যাংকার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ‘মোম্বাসা’ ট্যাংকারে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।
এদিকে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা হ্রাস করতেই এই অভিযান চালানো হয়েছে।
সূত্র: সিএনএন ও আল-জাজিরা
এনজে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত