জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬ ২:৩৭ পিএম

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ নিয়াজকে পুনরায় সভাপতি এবং কামাল গোলদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাত নয়টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।

এর আগে সন্ধ্যা সাতটা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক প্রবীণ ও নবীন সদস্যের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়। সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে দ্বিবার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, অধ্যক্ষ কামরুজ্জামান, আলহাজ কামাল মিয়াজী, রেদওয়ানুল হক, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, মোঃ লোকমান হোসেন, সোহরাব হোসেন লিটন ও মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...