জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ২:৪৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক দম্পতিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলাকারীরা কৃষকের স্ত্রীকে শ্লীলতাহানি করে তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

কৃষক আব্দুর রাজ্জাক শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিন বেতজুড়ি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। কৃষকের স্ত্রী মোছা রোজিনা। স্বজনেরা তাদেরকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— দক্ষিণ বেতজুরি গ্রামের এমরান (৩২), জসিম (৬০) এবং রেহেনা আক্তার (২৮) এবং অজ্ঞাত ৫ জন একই গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগে বাদি কৃষক আব্দুর রাজ্জাক উল্লেখ করেন, অভিযুক্ত জসিমের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হয়ে জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমি তারা বে-দখল দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার তাদেরকে বসতে বললেও তারা না বসে জমি দখলে নেয়ার চেস্ঠা করে। ঘটনার দিন সকাল ১০টার দিকে আমার ক্রয়কৃত জমি থেকে মাটি কেটে নেওয়ার সময় আমি ও আমার স্ত্রী তাদেরকে বাদা দেই। একপর্যায়ে তারা দা, লাঠি ও লোহার রড নিয়ে আমাদেরকে মারপিট শুরু করে। তারা আমার স্ত্রীর পড়নে থাকা কাপড় টেনে হিঁচড়ে অর্ধবিবস্ত্র করে শ্লীলতাহানি করে এবং গলা থেকে স্বর্ণের চেইন লুটে নেয়। এসময় কৃষকের স্ত্রীকে তারা শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে বাড়ি চলে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অভিযুক্ত এমরানের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম  জানান, কৃষক দম্পত্তির উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ...