
চাঁদপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ১৫৬ টি। এর মধ্যে ৬৪২ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।
প্রধান শিক্ষকের শূন্য পদগুলোতে সহকারী শিক্ষকরাই (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংকট থাকায় বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে নিতে কর্তৃপক্ষকে বেশ বেগ পেতে হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামী তিন মাসের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণের সম্ভাবনার কথা।
অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক থাকলে শিক্ষার মান আরো ত্বরান্বিত হতো। আমি এই দায়িত্বে থাকার কারণে আমার রুটিন ক্লাসগুলোতে ঠিকমতো মনোনিবেশ করতে পারছি না। এতে করে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্থ হচ্ছে। তাই আমরা চাই,সরকার দ্রুত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. জাকির হোসেন বলেন, প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবশ্যক। না থাকলে ভারপ্রাপ্ত দিতে হয় সহকারী শিক্ষককে। তিনি দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন না। কারণ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা সহকর্মী মনে করেন। আবার প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে তিনি যথাযথভাবে পালন করতে পারে না। প্রথমেই তার নিয়মিত শ্রেণি কার্যক্রম ব্যহত হয়। সরকারিভাবে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। অতিদ্রুত গ্রেডেশান তালিকা তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দিবে। এরপর শূন্যপদ পূরণের কার্যক্রম শুরু হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান শিক্ষকদের গ্রেডেশান তালিকার কাজ চলমান রয়েছে। তবে আগামী তিন মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
টিআর
- ১দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ২দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ায় ঢাকার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া
- ৩জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৪১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৫আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৬জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৭জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৯জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ১০জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত