
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) আনসার ও ভিডিপি সদরদপ্তরে আয়োজিত আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আনসার ডিজি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রীয় সংস্কারের ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর প্রশাসনিক, প্রশিক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।
মহাপরিচালক বলেন, সাম্য, ন্যায্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে বাহিনীর বিভিন্ন কার্যক্রম ডিজিটাল রূপান্তরের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং পেশাগত দক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা, সততা ও সেবার মানসিকতাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মূল ভিত্তি। একটি আধুনিক, জনবান্ধব ও সেবামুখী বাহিনী গড়ে তুলতে বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন, যার সুফল দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছাতে শুরু করেছে।
চলমান প্রাতিষ্ঠানিক রূপান্তরের ফলে বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। বৈষম্য দূরীকরণ, সম-অধিকার প্রতিষ্ঠা, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি দপ্তর ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রেখে জনগণের আস্থা অর্জনে বাহিনী কাজ করে যাবে।
দিবসটি উপলক্ষে আনসার ও ভিডিপির সব রেঞ্জ, জেলা, মেট্রোপলিটন, ব্যাটালিয়ন ও উপজেলা কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান, রাষ্ট্রীয় সংস্কার ও নতুন বাংলাদেশের অভিযাত্রা নিয়ে নির্মিত আটটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
বিএইচ
- ১আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ২চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৩জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৪বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৫সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ৭চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৮শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত