জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ৮:৫৬ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ মোছাঃ রাশেদা টুলু (৬৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার বিকেল ৬ টার সময় উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড়ে অবস্থিত মো. গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী ও মৃত মোকছেদ প্রামানিকের মেয়ে।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার (৫ আগস্ট) বিকাল ৬ টার দিকে র‌্যাব-১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড়ের মো. গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা টুলু (৬৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা ...

প্রতিমন্ত্রী টুকু সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে

অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও ...