নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ ৩:১৪ পিএম

বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় একের পর এক শ্রমজীবী মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বগুড়ার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের বাসচাপায় নিহত হওয়ার ঘটনা এবং একই দিনে  ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সংঘটিত দুর্ঘটনা দেশের সড়ক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

তাঁরা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা,চালকের কর্মঘন্টা নির্ধারন, চালকদের দক্ষতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে তাঁরা নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ...

নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

দেশের শীর্ষস্থানীয় নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে নতুন সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন ...

প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ সবেমাত্র পাঁচ মাস অতিক্রম করেছে। এই স্বল্প সময়ের মধ্যেই দেশে নজিরবিহীন ...