
বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় একের পর এক শ্রমজীবী মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। বগুড়ার এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের বাসচাপায় নিহত হওয়ার ঘটনা এবং একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সংঘটিত দুর্ঘটনা দেশের সড়ক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
তাঁরা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা,চালকের কর্মঘন্টা নির্ধারন, চালকদের দক্ষতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে তাঁরা নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এনজে
- ১প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ২মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৩দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৪রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৫শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৬চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৭বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ৮ডিএমপির অভিযানে রাজধানীতে ৪১৪ জন গ্রেফতার
- ৯চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ১০শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন: ফখরুল
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৩জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৬এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৭দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৮জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ





পাঠকের মতামত