
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
স্থানীয় প্রশাসনের সূত্র দিয়ে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
এবিষয়ে কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের পাশেই অবস্থিত বোরিসপিল জেলার তিনটি স্থানে একযোগে রুশ হামলা রেকর্ড করা হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে বিমান হামলার সতর্কতা (এয়ার রেড সাইরেন) বাজানোর পরপরই মূল কিয়েভ শহরের ভেতরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণের পর কিয়েভের দুইটি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি শক্তিশালী বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভের কেন্দ্রস্থল।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স) তীব্র ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ইউক্রেনের হাতে না থাকায় নিয়মিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে।
এনজে
- ১গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার চালু
- ২কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ৩তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ৭জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ১০কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৭সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত