পর্যটনমন্ত্রী
চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে

বাংলাদেশের বৃহত্তম বিল চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, চলনবিল অধ্যুষিত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন স্থান ও এলাকা পুরাকীর্তিতে ভরপুর। এ ছাড়া বিলের জীববৈচিত্র্য দেখা ও জানার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা জাতীয় সম্পদ।
শনিবার (৮ আগস্ট) সকালে চলনবিল অঞ্চলে ইকো-ট্যুরিজম সমন্বিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের মান্নান নগর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্ভাবনাময় চলনবিলের পর্যটন খাতকে আরও দর্শনীয় ও যুগোপযোগী করতে বর্তমান সরকার সারাদেশের পর্যটন খাতের পাশাপাশি চলনবিলের পর্যটনকে আধুনিক ও সময়োপযোগী করতে নানা উদ্যোগ নিচ্ছে এবং তা বাস্তবায়নে কাজ করছে।
তিনি বলেন, চলনবিলের পর্যটন খাতকে নতুন রূপে সাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি চলনবিল পরিদর্শনে এসেছেন। চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
সভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী। সভা সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।
টিআর
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৫চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত