
কক্সবাজারের টেকনাফের ওপারের মিয়ানমার সীমান্তের নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে ৩ জেলেকে একটি ট্রলারসহ ধরে নিয়ে গেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন মিয়ানমার সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে গেছে।
আটক জেলেরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেড়ু মিয়ার ছেলে জসিম উদ্দিন, একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল এবং আইয়ুবের ছেলে হারুন।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি জানান, শনিবার দুপুরের দিকে নাফনদীর মোহনায় জেলেরা মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে যায়।
তিনি আরও জানান, নাফ নদী ও বঙ্গোপসাগর মাছ শিকার করা জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবসময় জেলেদের মধ্যে আরাকান আর্মির আতঙ্ক কাজ করে। কারণ আরাকান আর্মি সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। এবং নাফ নদী ও বঙ্গোপসাগরে আরাকান আর্মি দৌরাত্ম্যে বাড়ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী বলেন, নাইক্ষ্যংদিয়ার নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন মিয়ানমার সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা একটি ট্রলারসহ ৩ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার সময় আরও ২ জন জেলে পালিয়ে চলে আসতে পেরেছে।
বিএইচ
- ১রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ২গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৩সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৪মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৫সূচকের পতনে চলছে লেনদেন
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৮দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৯সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ১০ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত