
বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
রোববার (৯ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, আলিমের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা হবে ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয়পত্র ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা ২৭ আগস্ট, হাদিস ও উসুলুল হাদিস ২৯ আগস্ট এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর মানবিক বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ও নাগরিকতা, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল ফিকহ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। আর আল ফিকহ দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
অতিবৃষ্টি ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলায় এসএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার। এ কারণে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে অন্য বিষয়ের পরীক্ষাগুলো সারা দেশের জন্য প্রণীত সময়সূচি অনুযায়ী নেওয়া হয়। এবার স্থগিত বিষয়গুলোর পরীক্ষা নিতে সময়সূচি প্রকাশ করল বোর্ড।
বিএইচ
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ২প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৩কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৪শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও বদলে যাওয়া স্বপ্ন: কাঠামোগত বাস্তবতার সংকট
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৬ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৭প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ৮দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ১চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ২সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৩চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৪সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৫শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৮চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার





পাঠকের মতামত