
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
সভায় জুলাই মাসের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। জানানো হয়, জুলাই মাসে জেলায় ৮টি চুরি, একটি হত্যা, দুটি অস্ত্র, ৪টি ধর্ষণ ও ৮টি নারী নির্যাতন মামলা হয়েছে। পুলিশ বিভাগ ৩২টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯টি মাদক মামলা করেছে। বিজিবি করেছে দুটি চোরাচালান মামলা। এ ছাড়া অপমৃত্যুর মামলা হয়েছে ২৮টি।
পুলিশ জুলাই মাসে একটি সুইচ গিয়ার চাকু, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। মোবাইল কোর্টের ৫০টি অভিযানে ১১৯টি মামলায় ৩ লাখ ৯৭ হাজার ১৫০ টাকা জরিমানা এবং ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে ২৬২টি প্রসিকিউশনে ৯ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মাদকসহ অন্যান্য মোট ৮৩টি মামলায় ৬ কোটি ৪৭ লাখ ৯ হাজার ১৭৮ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের ৩২টি মামলায় ১১ লাখ ৬১ হাজার ৫০ টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৪৬টি মামলায় ৫ লাখ ৮০০ টাকা, ৬ বিজিবির ৩টি মামলায় ৪ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৮২৮ টাকা, ৫৮ বিজিবি মহেশপুরের একটি মামলায় ১ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা এবং র্যাবের একটি মামলায় ৩ লাখ ৯০ হাজার টাকার মালামাল রয়েছে।
সভায় বাল্যবিবাহ বন্ধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাল্যবিবাহে জড়িত কাজীর লাইসেন্স বাতিলের বিষয়েও আলোচনা হয়।
জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অস্থিরতার বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে।
তিনি বাজারে আয়োডিনযুক্ত লবণ নিশ্চিত করতে প্রতিটি প্যাকেটজাত লবণের আয়োডিন পরীক্ষা এবং সার সংকট মোকাবিলায় অতিরিক্ত সার সংগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
প্রধান অতিথি সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, শিক্ষার মান বাড়াতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিড়ি-সিগারেটের দোকান বন্ধ করতে হবে। পাশাপাশি বাজারে ভেজাল গো-খাদ্য বিক্রি বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভায় পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি প্রফেসর কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআর
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত