
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত বছর ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার হয়েছে।
একই সাথে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে, যা গত বছর ছিল ১১ হাজার ৮৪৩ জন।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর বোর্ডে মোট পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী, যেখানে গত বছর পাসের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন।
গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। ২০২৩ সালে তা কমে ৭৮ দশমিক ২৯ শতাংশে দাঁড়ায়। ২০২৪ সালে কিছুটা বেড়ে ৮২ দশমিক ৮০ শতাংশ হলেও ২০২৫ সালে আবার কমে হয় ৭২ দশমিক ০৭ শতাংশ। আর ২০২৬ সালে বড় পতন ঘটে পাসের হার নেমে আসে ৫৯ দশমিক ৪৮ শতাংশে।
বিভাগভিত্তিক ফলাফলের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ।
অন্যদিকে মানবিক বিভাগে পাসের হার নেমে এসেছে ৩৮ দশমিক ৭৯ শতাংশ, যা গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ১৬৪টি প্রতিষ্ঠানের মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।
বিভাগ অনুযায়ী বিজ্ঞানে ৩৫ হাজার ৯৮০ জন, মানবিকে ৪৩ হাজার ৯৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১ হাজার ৭৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
এনজে
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৬শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৯বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত